,

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৪টি সামরিক বিমান ধ্বংস

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, কোমারস্যান্ট একটি বাণিজ্যভিত্তিক দৈনিক সংবাদপত্র। পত্রিকাটি শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, সামরিক অভিযানের জন্য তৈরি রাশিয়ান সুখোই যুদ্ধবিমান সু-৩৪, সু-৩৫ ও দুটো মি-৮ হেলিকপ্টার অতর্কিত হামলা চালিয়ে ‘প্রায় একই সঙ্গে গুলি করে’ ধ্বংস করা হয়েছিল।

প্রাথমিক তথ্যমতে, যোদ্ধাদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল, আর হেলিকপ্টারগুলো তাদের সহায়তার জন্য ছিল। যেমন সুর ক্রুরা যদি গুলির শিকার হন, তাহলে তাদের তুলে নেওয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হামলার খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে একসঙ্গে চারটি সামরিক বিমান ভূপতিত হওয়া কোনো দুর্ঘটনা হতে পারে না, এমন কথা ইউক্রেনপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না