,

‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এরইমধ্যে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা, যা সম্ভব তা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেভাবে তারা মোকাবিলা করেছেন সেভাবে।

রোববার (১৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ-এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। এরইমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকেল থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে।

তিনি বলেন, সরকারকেও বলতে চাই, এখানে কোনো রকম দলীয়করণ না করে সব মানুষের পাশেই যেন তারা থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না