,

৪ দিনের সফরে সোমবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে আগামীকাল নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি আগামীকাল সকালে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তাঁর প্রথম সফর।

রাষ্ট্রপ্রধানকে আগামী ১৬ মে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ সাবেক ছাত্রনেতা এ বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে পাবনায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশপাশের এলাকা।

আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট