,

পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুঁশিয়ারি বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। গতকাল শনিবার কড়া বার্তায় তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আর কোনো ধরনের দেশের পবিত্রতা ও স্থাপনার নিরাপত্তার লঙ্ঘন অথবা ভাঙচুর সহ্য করবে না। একইসঙ্গে গত ৯ মের পরিকল্পনাকারী, প্ররোচণাদাতা ও ধ্বংসযজ্ঞকারীদের বিচারের আওতায় আনা হবে। খবর দি নিউজ ইন্টারন্যাশনালের।

গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তাকে গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়।

ইমরান খানকে গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়
পিটিআই সমর্থকরা দেশটির সেনা কর্মকর্তা, সেনা স্থাপনা ও সরকারি ভবনে হামলা চালায়। দেশটির সেনাবাহিনী ইমরানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতার জন্য ৯ মেকে কালো অধ্যায় হিসেবে আখ্যা দেয়।

গতকাল শনিবার পেশাওয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে আসিম মুনির এসব হুঁশিয়ারি বার্তা দেন। সেখার কর্পস কর্মকর্তাদের উদ্দেশে জেনারেল আসিম জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির ওপর জোর দেন।

তিনি বলেছেন, আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব এবং এ প্রক্রিয়া বানচালকারীদের কোনো স্থান থাকবে না। এদিকে ইমরান খান দাবি করেছেন, তাকে গ্রেপ্তারের পেছনে মূল হোতা হচ্ছেন সেনাপ্রধান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না