,

১২ দিনে রেমিট্যান্স এল ৮ হাজার ৩৫৯ কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ১২ দিনে বৈধ চ্যানেলে ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩৫৯ কোটি টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলমান মে মাসের ১২ দিনে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২২ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬২ কোটি ১৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

চলমান ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে টানা ২ বিলিয়ন ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা। তবে সেপ্টেম্বর থেকে একটানা ৬ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরে থাকে রেমিট্যান্স প্রবাহ।

গত জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স আসে। আর মার্চে এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার। সবশেষ এপ্রিলে এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে ২০২১-২২ অর্থবছরে দেশে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে। আগের অর্থবছরের চেয়ে যা ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট