,

ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলা রোহিতের সামনে শুধু গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি। দর্শকরা তাদের তৃপ্তি খুঁজে নেন সীমানার বাইরে যাওয়া বলে। এর মধ্যে সবচেয়ে আকাঙ্খিত রান ছক্কা। কারণ, টি-টোয়েন্টিতে দ্রুত রান তোলার তাড়া থাকে, যেখানে ছক্কা বা ওভার বাউন্ডারি সবচেয়ে কার্যকরী। টি-টোয়েন্টি ম্যাচের একটি আদর্শ মঞ্চ আইপিএল। এখানে ব্যাটে ছক্কার ফুলঝুড়ি ছোটান বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসমান। ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স থেকে শুরু করে রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদব; ছক্কার প্রদর্শনীতে মাত করেছেন দর্শকদের। এরই মধ্যে হয়ে যায় রেকর্ডও।

এই যেমন শুক্রবার ছক্কা মারার রেকর্ডে রোহিত পেছনে ফেলে দিলেনে ডি ভিলিয়ার্সকে। গুজরাট লায়ন্সের বিপক্ষে এদিন ২৭ রানের জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ বলে ২৯ রান করেন মুম্বাই অধিনায়ক রোহিত। এই রান করার পথে তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকান রোহিত। এর ফলে আইপিএলে রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়াল ২৫২টি। যা আইপিএলে ছক্কার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে ২৫১ ছক্কা মারা ডি ভিলিয়ার্স নেমে গেলেন তিনে।

ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ফলে তার পক্ষে রোহিতকে ধরা আর সম্ভব নয়। যদিও প্রথম স্থানে থাকা গেইলের ছক্কার ধারেকাছেও নেই রোহিত। আইপিএলে ৩৫৭ ছক্কা আছে ক্যারিবিয়ান দানব গেইলের। তাই অবসর নেয়া গেইলের রেকর্ড ছোঁয়া যে রোহিতের জন্য অনেকটাই ‘অসম্ভব সাধন’ হবে সেটাও বলাই যায়।

আইপিএলে ছক্কা হাঁকানোয় চতুর্থ স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত ২৩৯টি ছক্কা মেরেছেন তিনি। ২২৯টি ছক্কা মেরে তালিকার পাঁচে আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি। সেরা দশে আছেন কিয়েরন পোলার্ড (২২৩), ডেভিড ওয়ার্নার (২১৮), সুরেশ রায়না (২০৩), আন্দ্রে রাসেল (১৯২) ও শেন ওয়াটসন (১৯০)।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না