,

আচরণবিধি ভঙ্গ: জাহাঙ্গীরের মায়ের ৩ সমর্থককে জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের তিন সমর্থককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ জরিমানা করেন।

গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রাসহ স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের গাড়িবহরকে থামানো হয়। এ সময় তার সঙ্গে গাড়িতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন। তাদের বহনকারী গাড়ির সামনে ও পেছনে ৩০০-৪০০ মোটরসাইকেল ছিল।

পরে জায়েদা খাতুনের পক্ষে সেখানে উপস্থিত জাহাঙ্গীর আলম জানান, তিনি, তার মা ও চালকসহ চারজন তার মায়ের দেয়াল ঘড়ি মার্কার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। পথে আশপাশ থেকে অন্যান্য মোটরসাইকেল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি বা তার মা তাদের কাউকে আনেননি। পরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণায় মোটরশোভাযাত্রা নিয়ে অংশগ্রহণকারী জায়েদা খাতুনের তিন সমর্থককে (৩০ হাজার, ৩০ হাজার ও ৪০ হাজার টাকা করে) ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলাকালে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় তাদের থামানো হয়। এ অবস্থায় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারে প্রথমবারের মতো সতর্ক করা হয়। পরে অনুমতি পেয়ে প্রার্থী ও তার ছেলে জাহাঙ্গীর চলে গেলে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থক তিনজনকে আর্থিক জরিমানা করা হয়। তাদের দুজনকে ৩০ হাজার টাকা করে ও একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না