,

শাহরুখ খানের সঙ্গে টেক্কা দিচ্ছেন অনন্ত জলিল!

news-image

বিনোদন প্রতিবেদক : বহুল আলোচিত বলিউড সিনেমা ‘পাঠান’ দেশের বাজারে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। যেখানে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। অন্যদিকে গেল ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি। মুক্তির শুরুর দিকে সিনেমাটি কম সংখ্যক হল পেলেও বর্তমানে তা বেড়েছে কয়েকগুণ।

অন্যদিকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ গতকাল ৪১টি হল দিয়ে দেশের সিনেমা হলে আত্মপ্রকাশ করে। যা আগামীতে বাড়বে বলে জানিয়েছেন এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’র প্রতিষ্ঠাতা ও পরিচালক অনন্য মামুন।

তার কথায়, ‘গতকাল থেকে দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। সবখানেই ৭৫-৮০% টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহ “পাঠান”র কোনো টিকিট নেই। আর আমরা কিন্তু ছবিটি সব হলে চালাচ্ছি না। যে হলগুলোতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা আছে সেখানেই ছবিটি দিচ্ছি।’

এদিকে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’র দর্শক চাহিদাও আগের থেকে অনেক বেড়েছে বলে জানান এর প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। ১৬ হল থেকে বর্তমানে ৪৯টি সিনেমা হলে চলছে এটি।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘দেশের সিনেমাগুলো বেশ ভালো চলছে। আমার ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে। গত সপ্তাহে আমরা আরও ৬টি হল পেয়েছি। এখন সর্বমোট ৪৯টি হলে চলছে “কিল হিম”। দর্শক চাহিদা না থাকলে কিন্তু হল মালিকরা কখনো ছবিটি চালাতে আগ্রহী হতো না। বলা যায়, “পাঠান”র সঙ্গে টেক্কা দিচ্ছে ‘কিল হিম’। আগামী সপ্তাহে “কিল হিম”র হল সংখ্যাও বাড়বে।’

এই প্রযোজক ও নির্মাতা জানান, বর্তমানে অনন্ত-বর্ষা সুইজারল্যান্ডে অবস্থান করছেন। ফিরবেন আগামী সপ্তাহে। দেশে ফেরার পর নতুন বেশ কিছু কাজের ঘোষণাও আসতে পারে বলে জানান ইকবাল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট