,

কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়?

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছর ১৩ ফেব্রুয়ারি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। ঘটনাস্থলেই দুজন আর হাসপাতাল নেওয়ার পর মারা যায় তার এক বন্ধু। এ যাত্রায় বেঁচে গেলেও গত তিন মাস ধরে হাসপাতালেই কাটছে নিবিড়ের দিন। আর সেখানে তার পাশে আছেন মা-বাবা দুজনেই। এমনটাই জানালেন সংগীতশিল্পী কিশোর দাস।

দৈনিক আমাদের সময় অনলাইনকে কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা আগের থেকে ভালো, তবে এখনো হাসপাতালে আছে। স্যারের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তিনি বলেছেন, নিবিড় আগের তুলনায় কিছুটা ভালো। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও অনেক বেশি সময় লাগবে।’

এই সংগীতশিল্পী জানান, নিবিড়ের মস্তিষ্কের আঘাতটা গুরুতর হওয়ায় ওর সুস্থ হতে সময় লাগবে। ছেলের জন্য প্রায় তিন মাস ধরে সেখানে (কানাডায়) আছেন তার মা-বাবা ও চাচা। বর্তমানে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় কুমার।

উল্লেখ্য, কানাডার টরেন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে গেল ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে। সেই গাড়িতে নিবিড়ের সঙ্গে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় আর আরোহী ছিলেন শাহরিয়ার, অ্যাঞ্জেলা ও আরিয়ান।

খুব দ্রুতগতিতে চলার কারণে এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠতে টার্ন নেওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই দুজন আরোহী মারা যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট