,

যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলা

news-image

ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একমাত্র দ্বীপজেলা ভোলা।

শুক্রবার রাত ১০টা থেকে ভোলার অভ্যন্তরীণ ও ঢাকা-ভোলা রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সমকালকে জানান, ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর জেলার অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। একই সময়ে বরিশাল থেকে ভোলা-বরিশাল রুটের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

এ ছাড়া ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ করা হয়। ফেরির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান জানান, ৮ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেই ভোলার বিভিন্ন রুট থেকে ৫টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

নৌযান চলাচল বন্ধ ঘোষণার পর থেকে দ্বীপজেলা ভোলা কার্যত দেশের মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট