,

ধেয়ে আসছে গ্রহাণু

news-image

অনলাইন ডেস্ক : পুল গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। এ বিষয়ে সতর্কবার্তা জারি করলো নাসা। গতকাল বৃহস্পতিবার আনন্দবাজার জানায়, পৃথিবীর খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে গ্রহাণুটির।

বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম রেখেছেন, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’। বর্তমানে এই গ্রহাণুটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে।’

বেশিরভাগ পৃথিবীমুখী গ্রহাণুর ক্ষেত্রে তা ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’-র ক্ষেত্রে তেমন নিয়ম প্রযোজ্য নাও হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একটি অংশ। সেক্ষেত্রে ৫২ ফুট দৈর্ঘ্যের সেই গ্রহাণু যদি পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ে, তার ফল কী হতে পারে সহজেই অনুমেয়। কারণ, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’টি পড়ছে বিপজ্জনক মানদণ্ডে। সেই কারণেই এই গ্রহাণুটির ওপর আলাদা করে নজর রাখছেন বিজ্ঞানীরা।

‘দ্য স্কাই ডট অর্গ’ বলছে, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’ গ্রহাণুটি প্রথম দেখা যায় ২০২৩-এর ৭ মে। এই ধরনের গ্রহাণু অ্যাটেন গোষ্ঠীভুক্ত। তাদের দাবি, গ্রহাণুটির মতিগতি বিশেষ সুবিধার নয়। আর তাই, পৃথিবীর কাছাকাছি এসে সে কী করতে পারে, সে সম্পর্কে ধারণা করাও সমস্যার। যদিও গ্রহাণুর বহর দেখে খুব একটা চিন্তিত নন বিজ্ঞানীরা। যদিও প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ নাসা। খবর: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট