,

নতুন প্রেমের গুঞ্জনে শাকিরা

news-image

স্পোর্টস ডেস্ক : শাকিরা-জেরার্ড পিকে জুটির ইতি হয়েছে। গত বছরের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। তবে সবকিছু ছেড়ে নতুনভাবে শুরু করতে চাইছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

শাকিরাকে সম্প্রতি মিয়ামিতে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে রাতের খাবার খেতে ও নৌভ্রমণে যেতে দেখা গেছে। পরে এই দুজনকে এক ফ্রেমে দেখার পর থেকে তাদের ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জনও।

ফর্মুলা ওয়ানের এবারের প্রতিযোগিতা মিয়ামি গ্রাঁ প্রিতে অবশ্য বসেছিল তারার মেলা। যেখানে টম ক্রুজ, ভিন ডিজেল, ইলন মাস্ক ও জেফ বেজোসদের মতো নানা অঙ্গনের সেলিব্রিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন শাকিরাও। তবে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন হ্যামিল্টনের সঙ্গে এখন শাকিরাকে জড়িয়ে শোনা যাচ্ছে যত গুঞ্জন।

এর আগে চিপরিয়ানি রেস্তোরাঁয় বিশেষ এক ডিনারে দেখা যাওয়ার পর এবার দুজনকে দেখা গেছে একটি নৌভ্রমণে। ডিনারে অবশ্য শুধু এই দুজনই উপস্থিত ছিলেন না। তাদের সঙ্গে আরও অনেকেই ছিলেন। এরপরও অনেকের ধারণা, এই দুজনের সম্পর্ক এখন বন্ধুত্বের চেয়েও বেশি কিছু।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট