,

মা হলেন অভিনেত্রী গওহর খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক খুশির খবর। মা হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান। ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন তারা, বিয়ের দুই বছর মধ্যে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন এ খবর। ইনস্টাগ্রামে গওহর খান লিখেন, ‘আনন্দ কি তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেওয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন।’

করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর খান। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনীতে।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট