,

যে কারণে বাংলাদেশে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সফর করতে অস্বীকার করায় আগামী বিশ্বকাপে এর প্রভাব পড়বে। এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। যদিও পাকিস্তান ইতোমধ্যে একটি ‘হাইব্রিড’ ফরম্যাট উপস্থাপন করেছে। যেখানে বলা হয়েছে এশিয়া কাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে (আয়োজক পাকিস্তান) ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে।

এ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে শেঠি বলেন, ‘এখন ভারত যদিও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ও হাইব্রিড মডেলে রাজি হয়, তবে আমরাও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে (আয়োজক ভারত) নিরপেক্ষ ভেন্যুতে খেলবো। পাকিস্তান তাদের ম্যাচগুলো ঢাকা অথবা অন্য কোথাও খেলতে পারে, ভারত রাজি হলে, চ্যাম্পিয়নস ট্রফিতেও একইরকম। অন্য সব দল পাকিস্তানে খেলতে আসবে, শুধু ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এই পদ্ধতিটিই এই অঞ্চলের রাজনৈতিক বৈরিতার সমাধান হতে পারে।’

শেঠি আরও জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড এমনকি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করছে। তিনি বলেন, ‘যখন আমরা জানতে পেরেছি পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হতে পারে, আমি হেসেছি ও নিজেকে বলেছি “এটা নিশ্চিত যে আমরা এবার ভারতে যাচ্ছি না। আসলে যদি বলা হতো চেন্নাই বা কলকাতায়, তাহলেও বিষয়টি মানা যেত।’

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি কোনো রাজনীতির ভেতর ঢুকতে চাই না। তবে এখানে রাজনীতির গন্ধ আছে, কেননা এই একটি শহর যেখানে আমাদের নিরাপত্তার শঙ্কা রয়েছে। ব্যাপারটি এমন যে, আমরা আহমেদাবাদে খেলতে আসছি, আর তারা আমাদের দেখে নেবে। কেননা জানেন তো সেখানের ক্ষমতায় কে?’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট