,

১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

news-image

অনলাইন ডেস্ক : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আগামী শনিবার (১৩ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এদিন বেলা ২টায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

বুধবার (১০ মে) রাতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকার বিরোধী আন্দোলনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী