,

এডিপি ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন খাতে

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। ১ হাজার ৩০৯টি প্রকল্পের অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী জানান, নতুন এডিপির মধ্যে সরকারের তহবিল থেকে দেয়া হবে ১ লাখ ৭৯ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ থেকে ৯৪ হাজার কোটি টাকা পাওয়া যাবে। গত অর্থবছরের তুলনায় নতুন এডিপির আকার বেড়েছে ১৭ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছর এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

এনইসি কার্যপত্র থেকে জানা গেছে, অনুমোদিত এডিপির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৮ দশমিক ৮৮ শতাংশ। এই খাতের মোট ব্যয়ের মধ্যে ৪৪ হাজার ৫৭১ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩১ হাজার ৩৭৩ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে। এই বিভাগ বরাদ্দ পাচ্ছে ৩৪ হাজার ৬২ কোটি টাকা।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ এডিপিতে বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১৬ দশমিক ৮৮ শতাংশ। এ খাতের বেশির ভাগ ব্যয় হবে উন্নয়ন সহযোগিদের অর্থায়নে। এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা।

এ ছাড়া, রেলপথ মন্ত্রণালয়কে ১৪ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়কে দেয়া হয়েছে ৯ হাজার ৪৭৩ কোটি। এছাড়া সেতু বিভাগের জন্য ৯ হাজার ৬৪ কোটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৪৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাকি টাকা প্রতিরক্ষা, কৃষি, পানিসম্পদ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বরাদ্দ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট