,

শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও ঢালিউডে নিচের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অপু বিশ্বাস থেকে শুরু করে পূজা চেরি- নানা ইস্যুতে সরগরম ছিল পুরো মিডিয়া পাড়া। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তার দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কচ্ছেদের নতুন ইস্যু। এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল।

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, ‘নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘‘কোটি টাকার কাবিন’’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব খান বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।’

তিনি আরও বলেন, ‘শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে তা এবার বন্ধ করা উচিত বলে আমি মনে করি। সে যদি একাধিক বিয়ে করে তা হলে সে করতেই পারে। তা হলে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে তা হলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তা হলে দোষের কী?’

ডিপজল বলেন, ‘তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা না বলাটাই উত্তম। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।’

এর আগে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি।

এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরই শুরু হয় দেশজুড়ে আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট