,

শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইতালির মিলান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে। আজ বৃহস্পতিবার এ বিস্ফোরণে এতে এখন পর্যন্ত একজন আহতের খবর পাওয়া গেছে। দেশটির ফায়ার ব্রিগেড জানিয়েছে, বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি।

ইতালির সংবাদমাধ্যমে বলা হচ্ছে, অক্সিজেনের সিলিন্ডার বহনকারী এক ভ্যান থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

 

স্কাইটিজি২৪ টেলিভিশন তাদের ফুটেজে দেখা দেখাচ্ছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছেন এবং শহরে বিশাল কালো ধোঁয়া উড়ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দেশটির স্থানীয় সময় আনুমানিক সকাল ১১ টা ৪৫ মিনিটে বিশাল বিস্ফোরণ হয়। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির কোরিয়ারে ডেলা সেরা সংবাদপত্র বলছে, ওই গাড়িতে করে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। পথচারীরা বলেন, বিকট বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়।

এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যাওয়া ছাড়াও পাশের এক ফার্মেসি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ির চালক আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, বিস্ফোরণে একজন আহত হয়েছে কিন্তু নিহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না