,

দিল্লিতে ১৩ মে পরিণীতির বাগদান, পাত্র কে জানেন?

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করতে যাচ্ছেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। পাত্র আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। এই জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে, আবার কখনো ক্রিকেট মাঠে একসঙ্গে দেখা গেছে। তাদের প্রেমের খবর পুরোনো। নতুন খবর হচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন এই জুটি।

জানা গেছে, বিয়ের আগে ঘটা করে বাগদান অনুষ্ঠান সারবেন তারা। দিল্লিতে ১৩ মে হবে বাগদানের অনুষ্ঠান। ইতিমধ্যে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আয়োজনে। এদিন দুই পরিবারের আত্মীয় আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়া আর কেউ থাকছেন না। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিতে বাগদান পর্ব সারবেন পরিণীতি-রাঘব।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। তারপরেই শুরু হবে নৈশভোজ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন এ জুটি। এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা যায়। তখন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি, চোখে কালো রোদচশমা। রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল।

জানা গেছে, বাগদানের আয়োজনের জন্য এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়েই বিমানবন্দরে পাপারাৎজ্জিদের ক্যামরায় ধরা পড়েন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট