,

পাকিস্তানে ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত বেড়ে ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভে তার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

বিক্ষোভ দমনে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। বুধবার পর্যন্ত পিটিআইয়ের এক হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেও সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে। এছাড়া সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদেও নামছে সেনাবাহিনী।

এদিকে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে এ সহিংসতাকে কালো অধ্যায় বলে আখ্যায়িত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পরেই করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারসহ সবগুলো বড় শহরে তুমুল বিক্ষোভ শুরু করে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট