,

শ্রীপুরে বজ্রপাতে প্রাণ গেল ৩ শ্রমিকের

news-image

মাগুরা ও শ্রীপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুর পাটক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিকও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর ছেলে মিজান শেখ (৫০) ও আছমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী (৫৫)। এর মধ্যে মোহাম্মদ আলী চর চৌগাছি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। তার বাড়ি রাজবাড়ি বালিয়া কান্দির চরবিলা গ্রামে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার এবং দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, নিহত ৩ শ্রমিক চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় অপর প্রান্তে থাকা জমির মালিক নজরুল বিশ্বাস আহত হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট