,

নিজেকে নির্দোষ দাবি করলেন ‘নিষিদ্ধ’ সোহাগ

news-image

ক্রীড়া প্রতিবেদক : অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সকল ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ওই ঘটনায় বাফুফে তাকে বাংলাদেশ ফুটবল থেকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করেছেন সোহাগ। বুধবার (১০ মে) সংবাদ সম্মেলন ডেকে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।

ওই সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন সোহাগ, ‘অনেক বিষয়ে (ফিফার নিয়মের কারণে) মন্তব্য করা যাচ্ছে না। আমি আপিল করেছি। কারণ নিজেকে নির্দোষ দাবি করি। আশা করি নিজের ও দেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো। নিজেকে নির্দোষ প্রমানের জন্যই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েছি।’

সোহাগ জানিয়েছেন, তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে বাফুফেতে এসেছিলেন ফুটবল ভালোবেসে। তিনি স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করার, দেশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছেন। আবার ফুটবলে ফিরে আসতে পারবেন ওই আশার কথাও জানিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করায় জুরিখে মামলা পরিচালনা করতে হবে সোহাগের। যা বেশ ব্যয় বহুল। অর্থের সংস্থান নিয়ে প্রশ্নে তার আইনজীবী জানিয়েছেন, তিনি ডিসকাউন্ট দিয়েছেন। তবে জুরিখের বিষয়য়ে তিনি অবগত নন। বাফুফেও সোহাগকে আইনি সহায়তা না দিয়ে বহিষ্কার করেছে।

বিষয়টি নিয়ে বাফুফের সাবেক এই কর্মকর্তা বলেছেন, ‘(নির্দোষ প্রমাণ করতে) আমাকেই লড়তে হবে। বাফুফে দায়িত্ব নিলেই কী আর না নিলেই কী। আমি চাইলেও বাফুফেতে থাকতে পারতাম না। অনেক কিছুই আপনারা বোঝেন। আমি কিছু বলব না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট