,

অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ  বাথরুম থেকে উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঋণগ্রস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলী (৫৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৮ টার দিকে  দুই নং গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নাটোর জেলার পাইকপাড়া সর্দারবাড়ির মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে গ্যাস ফিল্ডের কোয়ার্টারে থাকতেন। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
পরিবার ও প্রতিবেশি সূত্র জানায়, সকাল ৮ টায় অধ্যক্ষ মুস্তাব তার গাড়ীর চালককে বাসায় আসতে বলেন। এর পর তিনি বাথরুমে গেলে আর বেরিয়ে আসেননি। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা বাথরুম ভেঙ্গে সাউয়ারে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন,
তিনি ঋণগ্রস্থ ছিলেন। এসব বিষয় নিয়ে তিনি পারিবারিক ও মানসিক অশান্তিতে ভুগছিলেন।আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট