,

কিংবদন্তি ব্রাজিলিয়ান রকস্টার মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি মারা গেছেন। গত সোমবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

২০২১ সালে রিটা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে ব্রাজিলের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ব্রাজিলিয়ান রক গায়ক পিটি টুইটে লিখেছেন, তার মৃত্যুর খবরে আমি মুষড়ে পড়েছি। দ্য গ্রেটেস্ট আমাদের ছেড়ে চলে গেছেন… রিটা লির মতো কেউ আর আসবেন না।

ব্রাজিলের সংস্কৃতিমন্ত্রী, গায়ক ও সুরকার মার্গারেথ মেনেজেস তাকে একজন ‘বিপ্লবী নারী’ হিসেবে অভিহিত করেছেন। ছয় দশকের ক্যারিয়ারে তার সাড়ে পাঁচ কোটিরও বেশি ক্যাসেট ও সিডি বিক্রি হয়েছে।

উল্লেখ্য, রিটা লি ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, সুরকার এবং ট্রেলব্লাজিং ব্যান্ড ওস মিউট্যান্টেসের প্রতিষ্ঠাতা। তুমুল জনপ্রিয় এই রকস্টার ছিলেন নারীবাদী আইকন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট