বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকঘরের অর্থ আত্মসাত, তিনজনের কারাদন্ড-জরিমানা

news-image

রংপুর ব্যুরো : গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের অর্থ আত্মসাতের মামলায় সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টারসহ তিনজনকে পৃথক পৃথক ধারায় ১৮ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার ও পলাশবাড়ি উপজেলার কুমোদপুর গ্রামের শামসুল ইসলাম, সাবেক প্যাকার ও সাঘাটা উপজেলার বদিয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন, পোস্টম্যান এবং ভরতঘালি গটিয়া গ্রামের জাহেদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো: হায়দার আলী এ রায় প্রদান করেন।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের সাবেক স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার শামসুল ইসলাম, সাবেক প্যাকার মোফাজ্জল হোসেন, পোস্টম্যান জাহেদুল ইসলাম পরস্পর যোগসাজসে কর্মরতকালীন সময়ে অবৈধপন্থায় ভুয়া মানি অর্ডার বিলি দেখিয়ে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা আত্মসাত করেছেন। তারা আত্মসাতকৃত রেকর্ডপত্রের মধ্যে মানিঅর্ডার বিলি কুপন, উচ্চ মুল্যের মানি অর্ডার রেজিস্টার ইত্যাদি ধ্বংশ ও সরিয়ে ফেলে। এঘটনায় তৎকালীন পোস্ট অফিস পরিদর্শক রেজাউল আলম সাঘাটা থানা বিগত ১৯-০৫-২০১০ সালে একটি জিডি করেন। পরে একটি তদন্ত কমিটি গঠন করা হলে তদন্ত কমিটি ০৩-০৬-২০১০ ইং সালে প্রতিবেদন দাখিল করেন। তারা ঘটনার সত্যতা পায়।

পরে এঘটনায় সাঘাটা থানায় গাইবান্ধা ডাকবিভাগের উপ-পরিদর্শক আব্দুর রশিদ মন্ডল একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করে আদালত। এ মামলায় তৎকালীন সাঘাটার বোনারপাড়া উপজেলা ডাকঘরের স্থানাপন্ন উপজেলা পোস্ট মাস্টার ও পলাশবাড়ি উপজেলার কুমোদপুর গ্রামের শামসুল ইসলাম, প্যাকার ও সাঘাটা উপজেলার বদিয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন, পোস্টম্যান এবং ভরতঘালি গটিয়া গ্রামের জাহেদুল ইসলাম দোষী সাবাস্থ্য হওয়ায় আত্মসাতকৃতদুই লক্ষ চুরানব্বই হাজার টাকা রাস্ট্রের অনুকুলে জমা করার নির্দেশসহ ৪০৯/১০৯ ধারা, ৪২০/১০৯ ধারা,৪৬৭/১০৯ ধারা ও ৪৬৮/১০৯ ধারায় প্রত্যেককে ৪ বছর করে ১৬ বছর ও ২০১/১০৯ ধারায় দুই বছরসহ মোট ১৮ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। ইহা ছাড়াও প্রত্যেক দন্ডপ্রাপ্তকে ৫ হাজার করে টাকা জরিমানা এবং ব্যর্থতায় একবছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্যানেল আইনজীবি শামীমা আখতার শিরিন। তিনি জানান, পৃথক পৃথক ধারায় আসামীদের মোট ১৮ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত।

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড