,

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামী শুক্রবার (১২ মে) রাত ১১টা ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই সড়কে তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যানচলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মে রাত ১১টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট