,

ইমরান খানের গ্রেপ্তারে ফুঁসে উঠেছেন ওয়াসিম-ওয়াকাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট দলের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। পাকিস্তানের জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনার পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পাকিস্তান পুলিশ। এক সঙ্গে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

তবে ইমরানের গ্রেপ্তারে প্রতিবাদ করেছেন তার এক সময়ের সতীর্থ ও দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রিয় নেতার পিছে তারা আছেন বলেও জানান।

ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপ ঘরে তোলে। সেই বিশ্বকপজয়ী অন্যতম তারকা ওয়াসিম আকরাম গতকাল ইমরানের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, আপনি একজন, তবে আপনার সাথে লাখো শক্তি আছে। শক্ত থাকুন অধিনায়ক।

ইমরানের আরেক তরুণ সতীর্থ ওয়াকার ইউনিস লেখেন, অধিনায়ক আপনার পেছনে আছি। অন্যায় শেষ পর্যন্ত স্বাধীনতার জন্ম দেয়। আপনার দল আরও শক্তিশালী হউক। আমাদের নেতাকে রক্ষা করুন।

সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, বেদনাদায়ক ও নিন্দনীয় কাজ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট