,

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ ৭ জনই

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৫)। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনই মারা গেলেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।

মৃত মো. ইব্রাহিমের আত্মীয় মো. আল মামুন জানান, তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। তার বাবার নাম মোকলেসুর রহমান হাওলাদার (মৃত)। তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রুপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।

গত ৪ মে (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে ওই দিন সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। এরপর একে একে সবারই মৃত্যু হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট