,

হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একটি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এই মামলায় ২০ জনকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাঁক গ্রামের বশির আহমেদ (৪৮), সিজিল মিয়া (৪৩), ফজল মিয়া (৫৮), জিতু মিয়া (৬০) ও শাহ আলম (৪৬) তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন, দীঘলবাঁক গ্রামের ইউনুছ মিয়া (৬৯) ও আব্দুল্লাহ মিয়া (৬১)। তাদের উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া আসামি আব্দুল কাইয়ুম (৫৬), মাসুক মিয়া (৩১), অমৃত মিয়া (৩৪), শফিক মিয়া (৪৬) ও আব্দুস শহিদকে (৬৩) ৩ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়। আসামি সাইফুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ১ আগস্ট দুপুরে গ্রামে চলাচলের রাস্তা ও কবরস্থানের জায়গার দখল নিয়ে মামলার বাদী মো. আব্দুল কাইয়ুম ও আসামি শাহ আলমের মধ্যে বিরোধের জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে বাদীর বাবা তোতা মিয়া নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ঘটনার পরদিন আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষের ১৯ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট