,

ঝাড়ু দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা অভিযোগ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে শেখ সলিম (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে স্বামী সলিমকে ঝাড়ু ও লাঠি দিয়ে পেটায় স্ত্রী রোকসানা। একপর্যায়ে অচেতন হয়ে লুটিয়ে পড়েন সলিম। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে মারধর করেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে সেখানে স্বামী সলিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ নিহতের স্ত্রী রোকসানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট