,

‘কিছু টাকা রেখে গেলাম, বাচ্চাটা আপনারা কেউ দাফন করুন’

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে রাইস কুকারের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এছাড়া কার্টনের মধ্যে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনের মধ্যে এক হাজার টাকাও ছিল।

মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে কাজ করছিলাম। সে সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। ভয়ে কার্টনটি কেউ খোলার সাহস পাচ্ছিলেন না। পরে মসজিদে এসে দেখি দরজার পাশে কার্টন রাখা রয়েছে। মসজিদ কমিটির লোকজনকে নিয়ে কার্টনটি খুলে দেখি এক মৃত নবজাতক, একটি চিরকুট ও এক হাজার টাকা রয়েছে। থানায় খবর দিলে পুলিশ নবজাতকটি উদ্ধার করে।’

ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টুনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট