,

নতুন কমিটিতে হিট অফিসার বুশরা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহরের পরিবেশ ও সৌন্দর্য ঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ডিএনসিসির আওতায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হিট অফিসার বুশরা আফরিন।

আজ মঙ্গলবার ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে।

কমিটিতে রাখা হয়েছে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের। কমিটির স্থপতি সদস্য হিসেবে নাম রয়েছে ইকবাল হাবিবেরও।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট