,

‘আমি আর কথা বলার সুযোগ পাব না, আপনারা বেরিয়ে আসুন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছেন দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর একটি পুরোনো ভিডিও প্রকাশ করেছে দলটি। ২০২২ সালের ভিডিওটি পিটিআইয়ের অফিসিয়াল আইডি থেকে প্রকাশ করা হয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওই ভিডিওতে ইমরান খান বলেন, ‘আমার সহকর্মীরা, এই কথাগুলো যখন আপনাদের কাছে পৌঁছাবে, তখন আমাকে একটি বেআইনি মামলায় গ্রেপ্তার রাখা হবে। এরপর আপনাদের সবার উপলব্ধি হওয়া উচিত, মৌলিক অধিকার, আইন ও গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা হতে পারে যে, আপনাদের সঙ্গে হয়তো আমি আর কথা বলার সুযোগ পাব না। এ জন্য আমি দুই-তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই। পাকিস্তানের জনগণ আমাকে ৫০ বছর ধরে চেনে। আমি কখনো পাকিস্তানের সংবিধানের বিরুদ্ধে যাইনি এবং কখনো আইন ভঙ্গ করিনি। যেহেতু আমি রাজনীতি করছি, তাই সবসময় চেষ্টা করেছি, আমার (সমস্ত) সংগ্রাম শান্তিপূর্ণ ও সংবিধানের অনুযায়ী হবে।’

ইমরান খান বলেন, ‘আজ যা করা হচ্ছে তা এই কারণে নয় যে, আমি কোনো আইন ভঙ্গ করেছি। বরং আমি শুধু “হাকীকি আজাদি তেহরিক” থেকে সরে এসেছি। এটা করা হচ্ছে যাতে চাপিয়ে দেওয়া এই দুর্নীতিগ্রস্ত চক্রকে আমি মেনে নেই। তারা চায় আমি তাদের গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমি আজ সবার কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই বেরিয়ে আসুন। স্বাধীনতা প্লেটে সাজিয়ে দেওয়া হয় না। এর জন্য আপনাদের কঠোর পরিশ্রম ও সংগ্রাম করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না