,

জলবিদ্যুৎ নিয়ে চুক্তি হবে বাংলাদেশ-ভুটানের

news-image

নিজস্ব প্রতিবেদক : জলবিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভুটানের চুক্তি হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসল। আজ মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। রাষ্ট্রপতি আশা করেন দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শিগগিরই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার (জলবিদ্যুৎ) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে ।

তার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাক্ষাতকালে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া আজ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২২ পেশ করে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। মানবাধিকার রক্ষায় এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে জনগণ কমিশনের কার্যক্রম বুঝতে পারে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট