,

যেভাবে গ্রেপ্তার হলেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মামলার শুনানির হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আজ মঙ্গলবার হাজির হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান। এরপর হুট করেই আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটি আধাসামরিক রেঞ্জার্সের সদস্যরা। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক। খবর ডন ও জিও নিউজের।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে ১৫ মিনিটের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আইএইচসি-এর প্রধান বিচারক আমির ফারুক।

আমির ফারুক জানান, তিনি সংযম দেখাচ্ছেন এবং সতর্ক করে বলেছেন, ইসলামাবাদ পুলিশের প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে তলব করবেন।

ফারুক আরও বলেছেন, আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচসি-এর গেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যে আধাসামরিক বাহিনীর দল ও সাঁজোয়া বাহিনী গাড়ি তার পেছন পেছন যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর কড়া নিরাপত্তার অধীনে ইমরানকে আকস্মিক তুলে নেওয়া হয় এবং সাঁজোয়া যান দিয়ে আদালতের গেট বন্ধ করে দেওয়া হয়।

এদিকে জিও নিউজ বলছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। খবরে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস সদস্যরা হেফাজতে নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না