,

ইমরান খান গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস বাহিনী তাকে কারাগারে নিয়ে গেছে। এদিন একাধিক মামলার জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন ইমরান।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইমরানকে একটি কালো রঙের গাড়িতে করে নিয়ে যায়। গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জিও নিউজ বলছে, পিটিআই প্রধান বায়োমেট্রিকের জন্য আইএইচসিতে যান। এ সময় তাকে হেফাজতে নেওয়া হয়। এনএবি কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট