,

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মে চেমসফোর্ডেই অনুষ্ঠিত হবে।

বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও।

গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই।

আরও পড়ুন: মাহমুদুল্লাহ নেই, চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট