,

ড. ইউনূসের মামলা কার্যতালিকা থেকে বাদ

news-image

অনলাইন ডেস্ক : নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ১১শ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমির উদ্দিন।

এর আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০১২-১৭ এই পাঁচ বছরে ১১শ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হাইকোর্টকে জানায়।

কর ফাঁকির বড় মামলার বিষয়ে গতকাল সোমবার উচ্চ আদালত হাইকোর্টে আদেশ দেওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আজ মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ মামলাটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট