,

রংপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বালাপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পরিবারের সাথে অভিমান করে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বালাপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সকালে সুমাইয়ার বোন তাকে নাস্তা বানাতে বলায় সে অভিমান করে ঘরের প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি (তদন্ত) হোসেন আলী। তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানাগেছে, বড় বোনের সাথে অভিমানের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট