,

যোগ করা ১৯ মিনিটে ৭ লাল কার্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। সুপার ক্লাসিকোর ম্যাচ হবে আর বিতর্ক হবে না এটা যেন মেনে নেওয়া যায় না। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠিকই ঘটল। ম্যাচের যোগ করা সময়ে একটি পেনাল্টি গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ঐতিহ্যবাহী দুই দলের খেলোয়াড়রা। এই হাতাহাতি চলল ১৫ মিনিট ধরে। যেখানে ৭ জনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

গতকাল রোববার ঘরের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা। এরপর এল মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৩ হাজার দর্শকের সামনে বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের ফুটবলাররা।

পরক্ষণেই রিভার প্লেটের ফুটবলারদের দিকে বোকার আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো তেড়ে যান। একইসঙ্গে ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রাও। শুরু হয়ে যায় হাতাহাতি।

রেফারি পরে রিভার প্লেটের ও বোকার তিন জন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান। বোকার কোচ হোর্হে আলমিরনও লাল কার্ড দেখেন। ফলে ১৯ মিনিট স্থায়ী হলো যোগ করা সময়!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট