,

গাজীপুর সিটি নির্বাচনে লড়বেন যত প্রার্থী

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সবশেষ মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়, একজন প্রত্যাহার করে নেন। অপরদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ১৭ জনের প্রার্থিতা বাতিল করলেও আপিলে তিনজন প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন আজ ৩৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, পরে আপিলে একজন প্রার্থিতা ফিরে পান।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন। সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৫৭টি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট