,

ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মিসাইল বৃষ্টি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহর ও রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ দিন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছে। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছেন, তারা ইরানের তৈরি ৩৫টি শহীদ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন দিয়ে রাতজুড়ে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, দুর্ভাগ্যবশত বেসামরিক লোক হতাহত হয়েছে, সু-উচ্চ ভবন, প্রাইভেট বাড়ি এবং অন্যান্য বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগামীকাল ৯ মে রাশিয়ার বিজয় দিবস। দেশটি বিজয় দিবসের আগেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালালো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, রাজধানীতে বিমান হামলার কারণে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া ইউক্রেনের বিভিন্ন শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের বাখমুত শহরের প্রতিরক্ষা ইনচার্জ বলেন, রাশিয়ান বাহিনী বাখমুতেও হামলার পরিমাণ বাড়িয়েছে। আট মাসের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ান বাহিনীর মধ্যে বাখমুতে তুমুল লড়াই চলছে। শহরটি দখল নিতে মরিয়া হয়ে লড়ছে রুশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা কিয়েভে অনেক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট