,

চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ‘বিব্রত’ কেটি পেরি

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন সংগীত তারকা কেটি পেরি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকে অংশ নেন। সেই অনুষ্ঠানে ‘বিব্রতকর’ অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। কোন সিটে বসবেন তা খুঁজে পেতে সমস্যায় পড়েন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী এই গায়িকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক অনুষ্ঠানে বাহারি রঙের পোশাকের সঙ্গে রাজকীয় একটি বড় টুপি পরেছিলেন। ভিড়ের মধ্যে তার নির্ধারিত সিট খুঁজছিলেন। একবার তিনি সিটের লাইন ধরে সামনে যাচ্ছেন, আবার পেছনের দিকে আসছেন। অবশেষে পেরি অতিথিদের একটি সারিতে থামেন এবং একটি আসনের দিকে ইঙ্গিত করে বোঝান যে, সিটটি তার।

ভক্তদের মাঝে তার এই সিট খোঁজার বিষয়টি উন্মাদনা ছড়িয়ে দেয়। তার এক ভক্ত টুইটারে পোস্ট করেন, ‘কেটি পেরি এখনও তার সিট খুঁজে বেড়াচ্ছেন।’

আরেক ভক্ত লেখেন, ‘কেটি যেভাবে টুপি পরে তার সিট খুঁজে বেড়াচ্ছেন-তা একইসঙ্গে মিষ্টি এবং মজার।’

আরেকজন প্রশ্ন করেন, ‘কেটি কি তার সিট খুঁজে পেয়েছেন?’

বিষয়টি ভাইরাল হওয়ার পর কেটি পেরি তার ভক্তদের উদ্দেশে টুইটারে জানান, ‘চিন্তা করবেন না, আমি সিট খুঁজে পেয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট