,

শাহরুখ খানকে ডিপজলের চ্যালেঞ্জ!

news-image

বিনোদন ডেস্ক : বহু নাটকীয়তার পর অবশেষে আগামী ১২ মে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা পাঠান। মুক্তি পেলেও শাহরুখ খানের এই সিনেমা বাংলাদেশে চলবে না বলে চ্যালেঞ্জ করেছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

ডিপজল বলেন, ‘‘আমি নিশ্চিত হয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ‘পাঠান’ আমাদের দেশে দর্শক দেখবে না। কারণ আমাদের দর্শক আলাদা। সিনেমার মূল ব্যবসা মূলত মফস্বল শহরের সিনেমা হলগুলো থেকে হয়। সেখানেই দর্শক বেশি। তারা হিন্দি বোঝে না। ডাবিং করে চালালেও তা গ্রহণ করে না। সিনেপ্লেক্সের দর্শক আলাদা।’’

তিনি বলেন, হিন্দি সিনেমায় অনেক অশালীন দৃশ্য থাকে যা আমাদের দেশের সংস্কৃতির পরিপন্থী। অনেক তর্ক-বিতর্কের পর বাংলাদেশে ‘পাঠান’ আসছে। কিন্তু এদেশে চলবে না।

ডিপজল আরও বলেন, বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতির প্রতি দর্শকের মায়া বেশি। তারা চায়, আমাদের ভাষাতেই সিনেমা হোক। চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যেও এবারের ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো আশার চেয়েও ভালো ব্যবসা করেছে। এ থেকে প্রমাণিত হয়, আমরা দর্শকের মন বুঝে সিনেমা বানাতে পারলে দর্শক সাড়া দেয়।

প্রথম থেকেই ভিনদেশি তথা হিন্দি ছবির বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ‘পাঠান’ মুক্তি নিশ্চিত জেনেও মত পাল্টাননি তিনি। বরং রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন সিনেমাটির দিকে। এখন দেখার বিষয় আসলেই বাংলাদেশে কতটা চলে হিন্দি সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট