,

ফেবারিট শব্দে আপত্তি তামিমের, প্রস্তুতি নিয়ে আক্ষেপ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে প্রচণ্ড গরম দেখে ইংল্যান্ডে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে আবার বেশ শীত। ম্যাচের নয় দিন আগে চেমসফোর্ডে যাওয়ার উদ্দেশ্যে ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। উইকেট-মাঠ বুঝে অনুশীলন করা। কিন্তু বৃষ্টির কারণে ঠিকঠাক প্রস্তুতি হয়নি। অনুশীলনের সুযোগ হয়নি ম্যাচের মাঠে।

যা নিয়ে রোববার সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

প্রস্তুতি মন মতো না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজে জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন তামিম। তবে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে আইরিশদের হারালেও ইংল্যান্ডে নিজেদের ফেবারিট মানতে নারাজ তিনি, ‘ফেভারিট শব্দটি ব্যবহার করতে চাই না। আমরা এখানে এসেছি ভালো খেলে জেতার জন্য। এই কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল, কারণ ওরা অভ্যস্ত। একেবারে ছেড়ে দেবে না।’

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ হয়নি। পূর্বের সফরেও খেলা হয়নি চেমসফোর্ডে। এরপরও চেমসফোর্ডের উইকেট দেখার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। যা নিয়ে আক্ষেপের সুরে কথা বলেছেন দেশসেরা ব্যাটার তামিম।

তিনি বলেন, ‘এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই আমাদের। উইকেট সম্পর্কে বেশি ধারণা নেই। অতীত ও বর্তমান ম্যাচ থেকে তথ্য নিচ্ছি। উইকেট দেখার পর কম্বিনেশন (একাদশ) ঠিক হবে। প্রতিটি সেশন ওই মাঠে করতে পারলে খুব ভালো হতো। সম্ভবত ওখানে একটা কাউন্টি ম্যাচ চলায় ওই আমাদের সুবিধা দেওয়া হয়নি। আমি এসব নিয়ে ভাবছিও না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট