,

রংপুরে ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে চুরি

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এবিষয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, রংপুর নগরীর রবাটসনগঞ্জ এলাকায় উক্ত প্রতিষ্ঠানের কো-অডিনেটর মমিনুল ইসলাম গত ৩ মে অফিস বন্ধ করে সকল স্টাফদের ছুটি দিয়ে বাসায় চলে যান।

শনিবার সকালে এসে দেখতে পান ট্রেনিং রুমের উত্তর পাশের দরজা খোলা। ধারণা করা হচ্ছে উত্তর পাশের দরজার ওপরে ভেন্টিলেটার দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে দুইদিন চোর প্রবেশ করে মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৭৪ হাজার টাকা মূল্যের ২৫টি ডাইস্টক, ৩০ হাজার টাকা মূল্যের ১০টি গ্রাইডিং মেশিন,১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৮টি ড্রিল মেশিন,৭০ হাজার টাকা মূল্যের ২টি রড কাটিং মেশিন, ৭ হাজার টাকার ২০টি পাইপ রেঞ্জ।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি(তদন্ত) হোসেন আলী বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট