,

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কমিউনিটি চক্ষু হাসপাতালে সাইটসেভার্সের সহায়তায় ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এ ডবিøউ রায়হান শাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো. ফয়জুর রহমান।

উপস্থিত ছিলেন সাইটসেভার্স’র জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো. মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজারজাফর আহমেদ। সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয় এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট