,

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীন আইনজীবী হামিদুর রহমানের ইন্তেকাল

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার প্রবীন আইনজীবী হামিদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। শনিবার (০৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার ছোট ছেলে আশিক আলী রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্বা ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

হামিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের কাছাইট গ্রামে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। প্রবীন আইনজীবী হামিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের পিপি ছিলেন। তিনি জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। জেলা শহরের মধ্যপাড়া জুবিলী রোডে পরিবার নিয়ে বসবাস করা হামিদুর রহমান ব্যক্তি জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক।

শনিবার রাত বাদ মাগরিব জেলা শহরের ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফনের কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট