,

১৪ বছর পালিয়ে বেড়ালেও শেষরক্ষা হলো না

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ড্রাইভার মিজানুর রহমান ওরফে রিপন (১৯) হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুনের পর আত্মগোপনের কৌশল হিসেবে দীর্ঘ সময় তাবলিগ জামায়াতের সঙ্গে মসজিদে মসজিদে চিল্লায় ছিলেন টিপু।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, ২০০৩ সালের ২০ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ইঞ্জিনিয়ার কলোনির একটি ভবনের সামনে ফুটপাতের উপর পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলজিইডির মাস্টার রোলে নিযুক্ত গাড়িচালক রিপনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন হিরণ বেগম গ্রেপ্তার টিপুসহ আরও দুজনকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এএসপি ফজলুল হক বলেন, থানায় মামলা দায়েরের পর থেকে টিপুসহ অন্য আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর ও গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার টিপু জানান, গ্রেপ্তার এড়াতে প্রথমে কিছুদিন ঢাকার বাইরে ছিলেন। এরপর দীর্ঘ সময় তাবলিগের চিল্লায় চলে যান। দীর্ঘ দিন চিল্লায় মসজিদে মসজিদে কাটান টিপু। কিছুদিন আগে তিনি রাজধানীর মোহাম্মদপুরে এসে আত্মগোপন করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট