,

আইপিএলে যে লজ্জার রেকর্ডে সবার ওপরে রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ এল ক্লাসিকো হিসেবে পরিচিত। এই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এদিন ব্যাট হাতে কোনো রান করার আগেই বিদায় নিয়েছেন তিনি। প্রথমে ব্যাট করা মুম্বাইয়ের ইনিংসের পঞ্চম বলে দীপক চাহারের শিকারে পরিণত হন রোহিত। ব্যাকওয়ার্ড পয়েন্টে রবিন্দ্র জাদেজা তাকে ক্যাচে পরিণত করেন।

এতেই লজ্জার একটি রেকর্ড গড়ে ফেলেন রোহিত। এই ম্যাচের শূন্যসহ আইপিএলে মোট ১৬ বার কোনো রান না করেই ড্রেসিংরুমের পথ ধরতে হয় রোহিতকে। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ।

পাঞ্জাব কিংসের বিপক্ষে গত ম্যাচেও কোনো রান করতে পারেননি রোহিত। শূন্য রানে ১৫ বার অবশ্য আউট হয়েছেন আরও তিনজন। তারা হলেন ভারতের দিনেশ কার্তিক, মানদীপ সিং ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন। কোনো রান না করে ১৪ বার আউট হয়ে এই তালিকার পঞ্চম আম্বাতি রাইডু।

আজকের ম্যাচের আগে ২৩৬ ম্যাচে ২৯.৮৭ এভারেজে রোহিতের রান ৬ হাজার ৬৩। এর মধ্যে একটি সেঞ্চুরির সঙ্গে আছে ৪১ হাফ সেঞ্চুরি। তবে চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না ভারত অধিনায়কের। ৯ ম্যাচে এখনও পর্যন্ত তার রান ১৮৪।

২০১১ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শুরু করেন রোহিত। ২০১৩ সালে শুরু করেন অধিনায়কত্ব। দায়িত্ব পাওয়ার প্রথম বছরেই দলকে এনে দেন শিরোপা। পাঁচটি শিরোপা নিয়ে তিনিই আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট